লকডাউনের মেয়াদ কি বাড়বে? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল তিনটেয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী সহ রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা। এই নিয়ে পঞ্চমবার বৈঠক হচ্ছে। লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে? নাকি বিশেষ কিছু এলাকাতে লকডাউন থাকবে? কোন রাজ্যের কি অবস্থা এই সমস্ত কিছু নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে বিশেষজ্ঞদের মনে হয়েছে।
বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, ভারতের অর্থনীতির যা অবস্থা, সেখানে অর্থনীতিকে জোরালো করতে না পারলে অনেকক্ষেত্রেই সমস্যা শুরু হবে। তাই লকডাউন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেবার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেষবার ভিডিও কনফারেন্স বৈঠক করেন ২৮ এপ্রিল। ভারতে মার্চের শেষের থেকে লকডাউন শুরু করা হয়েছে। তারপর তিনবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার পেরিয়ে গেছে। মৃতের সংখ্যাও ২ হাজারের বেশি। মেট্রো শহরগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত হয়েছে। সেখানে ২০ হাজারে বেশি মানুষ করোনাতে সংক্রমিত হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…