দিঘাতে বরফ? এ ও কি সম্ভব! কি বলছেন বিশেষজ্ঞরা?
লকডাউনের ফলে প্রকৃতির একের পর অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করছে মানুষ। কখনো রাস্তায় জীবজন্তুদের আনাগোনা, কখনো আবার নদীর স্বচ্ছ জল কিংবা পাহাড়ের আশ্চর্য রূপ। তবে এবার এক অবাক করা কান্ড ঘটছে দিঘাতে। দিঘার সমুদ্রে দেখা যাচ্ছে পেজা তুলোর মতো সাদা সাদা বরফ। গরমে এই বরফ দেখে রীতিমত অবাক দিঘাবাসী।
এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। শুক্রবার রাতে ঝোড়ো হওয়ার সাথে সাদা সাদা কিছু আকাশ থেকে পড়তে দেখা গেছিল। যা দেখে বরফ মনে হয়েছে। প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা গেছে সমুদ্রের জলোচ্ছাসের কারণে সাদা তুলোর মতো ফেনা আকাশে উড়ছিল। যা দেখে মনে হবে কাশ্মীরের তুষারপাত কিংবা সিমলার বরফ।
সাধারণ মানুষেরা সুন্দরী দিঘার এই মনোরম রূপ দেখে মুগ্ধ হয়ে গেছেন। যদিও লকডাউনের জেরে পর্যটক শূন্য থাকায় পর্যটকদের এই দৃশ্য দেখার সুযোগ হয়নি। বিশেষজ্ঞদের মতে, লকডাউনের জন্য সব বন্ধ থাকায় সমুদ্রের জল এখন পরিষ্কার হয়েছে। ঝড়ের জন্য সমুদ্রের জলের ঢেউ বাড়ে। আর সেই ঢেউ থেকে লবনাক্ত জল ফেনায় পরিণত হয়ে বাতাসে বরফের মতো ঘুরে বেড়ায়। তবে সে যাই হোক লকডাউনের জেরে প্রকৃতির অসাধারণ রূপ মানুষ উপলব্ধি করতে পারছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…