পরিযায়ী শ্রমিকদের খাবার ও থাকার দায়িত্ব রাজ্যের, মুখ্যসচিবদের চিঠি কেন্দ্রের
কেন্দ্রীয় সরকার এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি সামলানোর দায়িত্ব রাজ্যের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা যাতে রাস্তায় বা রেল লাইনে না হাঁটেন, তাদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিতে হবে রাজ্যগুলিকে।
চিঠিতে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন যে, যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন, তাদের বাড়ি ফেরার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই। তাদেরকে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে রাজ্যকে। এছাড়া তাদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন ও বাসে ফেরানোর ব্যবস্থা রাজ্যকেই করতে হবে। এমনকি রেল লাইন ধরে বা রাস্তা দিয়ে যাতে তারা না হাঁটেন সে বিষয়ে ভালো করে বোঝাতে হবে।
এদিকে শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা রেললাইন দিয়ে এবং রাস্তা দিয়ে হাঁটলে সেটা আদালতের দেখার দায়িত্ব নয়। রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকেই শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে বাড়ি আসছে। যার ফলে বার বার তাদের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বহু শ্রমিক এর জন্য প্রাণ হারিয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেও শ্রমিকদের গতিবিধি সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের। এমনটাই জানিয়েছে কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…