লকডাউন ৪.০ শুরু হবে ১৮ মে থেকে। প্রধানমন্ত্রী জানিয়েছেন লকডাউন ৪.০ আসবে নতুনভাবে। অর্থাৎ আরও বেশি ছাড় মিলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা জনাইছেন করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই মানুষকে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই কথাই বলেছে। তবে এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে আশা করা যায়।
সূত্রের খবর অনুযায়ী গ্রিন জোনগুলিতে পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক করে দেওয়া হতে পারে। অরেঞ্জ জোনগুলিতে আরও বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনা যেতে পারে। এমনকি রেড জোনে ও বহু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। প্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য ট্রেন চালু থাকবে। যদিও প্যাসেঞ্জার ট্রেন কবে থেকে চালু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। দেশের মধ্যে বিমান পরিষেবা খুব শীঘ্রই চালু হতে পারে বলে জানা যাচ্ছে।
রেড জোনে অটো, ট্যাক্সি, বাস চালু হতে পারে। তবে বিশেষ নিয়ম থাকবে এবং যাত্রীসংখ্যা নির্দিষ্ট করা থাকবে। এমনকি মেট্রো রেল চালু হতে পারে বলে সূত্রের খবর। ই-কমার্সে সব রকমের পণ্য হোম ডেলিভারিতে ছাড় মিলতে পারে। বেশ কিছু রাজ্য দিল্লি, কর্ণাটক , অন্ধ্রপ্রদেশ, কেরল অর্থনৈতিক পরিকাঠামো শুরু করতে চায়। কিন্তু বেশ কিছু রাজ্য লকডাউন বাড়াতে চায়। অন্তত মে মাসের শেষ পর্যন্ত লকডাউন থাকার সওয়াল করেছে বেশ কয়েকটি রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…