নিউজ

Digilocker: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন? এটি মানলে কিন্তু আপনার জরিমানা হবে না

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে অন্তত একটি দুই চাকা রয়েছে। শুধু দু’চাকা নয় বাড়িতে বাড়িতে এখন চার চাকা গাড়িও পৌঁছতে শুরু করেছে।তবে এই সকল যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়ার আগে গাড়ির চালক অথবা মালিকদের সবসময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়মের মধ্যে রয়েছে গাড়ির কাগজপত্র ঠিক রাখা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স। অনেকেই এমন রয়েছেন যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাদের যানবাহন নিয়ে। এমন পরিস্থিতিতে রাস্তায় কোন ট্রাফিক পুলিশ আপনার যদি পথ আটকায় এবং আপনার কাছে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়, তাহলে আপনার সমস্যা হতে পারে। আপনি সব কাগজপত্র ঠিকঠাক দেখালেও, ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে।

তবে এই ধরনের জরিমানার হাত থেকে কিন্তু সহজেই আপনি নিস্তার পেতে পারেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, যাকে বলছ আপনার স্মার্টফোনের মাধ্যমেই সম্ভব। বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। যারা ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যান তাদের নিজের স্মার্টফোনে একটি সরকারি অ্যাপ্লিকেশন রাখতে হবে যার নাম ডিজিলকার। এই অ্যাপ আপনাকে কিন্তু জরিমানা থেকে বাঁচিয়ে দিতে পারে। এটি একটি এমন অ্যাপ্লিকেশন যেখানে বিভিন্ন ধরনের নথিপত্রের সফট কপি ডাউনলোড করে রাখা যেতে পারে। বিভিন্ন ধরনের নথিপত্রের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের সফট কপি ডাউনলোড করে রাখতে পারেন আপনি। বিজি লকার অ্যাপ্লিকেশন আপনার ফোনে থাকলে এই অ্যাপে আপনার ড্রাইভিং লাইসেন্সের সব কপি থাকলে আপনি তা দেখিয়ে জরিমানার হাত থেকে নিস্তার পেতে পারেন।

ডিজি লকার অ্যাপটি আপনাকে প্লেস্টোর থেকে ডাউনলোড করে আপনার আধার নম্বর দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। তারপর সেই অ্যাপের মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের সফট কপি ডাউনলোড করে রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও অন্যান্য বিভিন্ন নথি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ফলে আপনি সহজেই এই সমস্যা থেকে বেঁচে যেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026