কয়েকদিন আগে সোনার দামে অভূতপূর্ব বৃদ্ধির পর এখন আবার কমতে শুরু করেছে সোনার দাম। ২০২০ সালের আগস্টে ৫৬,২০০ এর রেকর্ড করার পরে, আবারো সোনার দাম পৌঁছে গিয়েছিল ৬০,০০০ টাকার স্তরে। তবে, এখন আবারো ক্রেতাদের জন্য রয়েছে ভালো খবর। সম্প্রতি নতুন করে কমতে শুরু করেছে সোনার দাম। তবে, বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই কমতি খুব একটা স্থির হবেনা। আগামী সময়ে সোনা রেকর্ড গড়তে পারে ৬৫,০০০ টাকা।
গত কয়েকদিন থেকে সোনা-রূপার দরবৃদ্ধি হয়েছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৫৫ হাজার টাকায় নেমে এসেছিল। একইভাবে ৭১,০০০ টাকার রেকর্ড পর্যায়ে পৌঁছে যাওয়া রৌপ্যও ৬১,০০০ টাকায় নেমে এসেছিল। এখন মার্চের শেষের দিকেও এরকম দাম চলছে বাজারে। গত কয়েকদিন ধরে সোনা ও রুপোর দামে আস্ফালন দেখার পর এখন আবারও চলছে স্নিগ্ধতার পরিবেশ। বিশ্ববাজারে মন্দার মধ্যে স্বর্ণ ও রূপার উভয় ক্ষেত্রেই উত্থান-পতন চলছে। তবে, দীপাবলিতে রূপার দাম আবারো কেজি প্রতি ৮০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা হচ্ছে।
MCX-এ মিশ্র প্রবণতা দেখা গেছে
বুধবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ও রূপা উভয় ক্ষেত্রেই মিশ্র প্রবণতা দেখা গেছে। বুধবার সকালে সোনার দাম ৩৪ টাকা কমে ৫৮,৫৭৯ টাকায় লেনদেন করছে। একইভাবে রূপার দাম ১৮৮ টাকা বেড়ে প্রতি কেজি ৬৮,৫৮২ টাকায় পৌঁছেছে। এর আগে মঙ্গলবার সোনার দাম ৫৮,৫৭৯ টাকা এবং রুপোর দাম ৬৮,৩৯৪ টাকায় বন্ধ হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…