দেশ

Digital Life Certificate: বন্ধ হয়ে যাবে আপনার পেনশন, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ কবে জানেন তো?

অবসর জীবনে একজন সাধারন মানুষের আয় করার সবথেকে ভালো উপায় হল পেনশন। পেনশন ছাড়া একজন বয়স্ক মানুষ সহজে কিন্তু বাঁচতে পারবেন না কারণ এই সময় খুব একটা বেশি আয় করার রাস্তা থাকে না। সেই কারণেই সরকারি এবং বেসরকারি কর্মীরা ৫৮ থেকে ৬০ বছর বয়সে অবসর গ্রহণের পর এই টাকার উপর ভিত্তি করে নিজেদের খরচ বহন করে থাকেন। তবে প্রতিমাসে যাতে ব্যাংকে পেনশন আসে তার জন্য কিন্তু প্রবীণ নাগরিকদের বাধ্যতামূলকভাবে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে হয়। এই বছর কেন্দ্রীয় সরকারের তরফে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারিত হয়েছে। এই তারিখের মধ্যে যদি লাইফ সার্টিফিকেট জমা না পড়ে তাহলে কিন্তু পেনশন আটকে যাবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যদি ৮০ বছরের কম বয়সী কোনো মানুষ থাকেন তাহলে তাকে নিজের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতেই হবে কেন্দ্রীয় সরকারের কাছে যদি তাকে পেনশন গ্রহণ করতে হয়। ১ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর এর মধ্যে এই কাজটা তাকে করতে হবে। ডিজিটাল এবং অফলাইন দুই মাধ্যমে এই সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। ৮০ বছরের বেশি বয়সী যারা রয়েছেন, তাদের এক অক্টোবর থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। শেষ তারিখ ৩০ নভেম্বর।

এবার প্রশ্নটা হল যদি কেউ জীবন সার্টিফিকেট জমা না দেন তাহলে এর বিপরীতে শাস্তি কি হবে? যদি কেউ ৩০ শে নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা না করেন তাহলে ডিসেম্বর মাস থেকে তার পেনশন বন্ধ হয়ে যাবে। বর্তমানে ডিজিটাল জীবন সার্টিফিকেট তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি অনলাইনে জীবন প্রমাণ পোর্টালে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। পাশাপাশি যারা হাঁটাচলা করতে পারেন না, তাদের ক্ষেত্রে ব্যাংকের এজেন্টরা বাড়িতে গিয়ে এই কাজটা করতে পারবেন। একাধিক পোস্ট অফিসে বর্তমানে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026