নিউজ

বদলে গেল বিমান যাত্রার নিয়ম, এবার শুধু মুখ দেখালেই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন আপনি

আপনি কি প্রায়শই ফ্লাইটে ভ্রমণ করে থাকেন?তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দসহ ব্যাঙ্গালোর এবং বারাণসী বিমানবন্দরে বৃহস্পতিবার থেকে প্রবেশের নিয়ম বদলাতে চলেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনথিয়া বৃহস্পতিবার ডিজিযাত্রা নামের একটি নতুন প্রকল্প শুরু করেছেন, যাতে দিল্লি বিমানবন্দরে ফেসিয়াল রিকগনিশনের ভিত্তিতে বিমান যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়ার সুবিধা চালু করা হয়েছে। এই ডিজি যাত্রার মাধ্যমে এরপরে বিমানবন্দরে যাত্রীদের আর বোর্ডিং পাশের প্রয়োজন হবে না।

এই নতুন নিয়ম অনুসারে, বিমানবন্দরে আসা যাত্রীরা কাগজ ছাড়া প্রবেশ করতে পারবেন এবং যাত্রীদের বিবরণ ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে বিভিন্ন চেকপয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যাবে। বৃহস্পতিবার দিল্লির পাশাপাশি বারানসি এবং ব্যাঙ্গালোর বিমানবন্দরে এই সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য যাত্রীদের ডিজে যাত্রা নামের একটি বিশেষ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখানে নিজের সমস্ত তথ্য দিতে হবে।

ডিজে যাত্রা অ্যাপে সমস্ত তথ্য জমা করার পর আধার থেকে সেই তথ্য যাচাই করার প্রক্রিয়াটি করা হবে একবার। এটি একটি otp ভিত্তিক যাচাই প্রক্রিয়া এবং এরপরে সেই গ্রাহক যখনই কোন জায়গায় ভ্রমণ করবেন, তাকে ওয়েব চেক-ইন করার পরে অ্যাপে নিজের টিকিট আপলোড করতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পরে তাকে স্ক্যানারে নিজের টিকিট দিতে হবে এবং তারপরে তার মুখ স্ক্যান করতে হবে। এরপর বিমানবন্দরে তিনি এন্ট্রি করতে পারবেন।

এই অ্যাপের পরিষেবা শুরু করার উদ্দেশ্য হলো বিমানবন্দরের প্রবেশ প্রক্রিয়াকে দ্রুততর করা। এই প্রক্রিয়া শুরু হলে দীর্ঘ লাইন থেকে মুক্তি পাবেন যাত্রীরা। এছাড়াও যাত্রীরা বিভিন্ন নথিপত্র এবং হার্ডকপি বহন করার সমস্যা থেকে মুক্তি পাবেন। এরপর থেকে যাত্রীরা সহজেই ডিজিটাল ভাবে বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন এবং সহজেই নিজেদের যাত্রা পূরণ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026