আজ শনিবার এই মৌসুমের শীতলতম দিন বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তিনদিন পর পর ভারত পতন ঘটিয়ে শনিবার তাপমাত্রা গিয়ে নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন ধরে এই তাপমাত্রা আরো কমবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে খবর শনিবার পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকে বেশ ভালো ঠান্ডা ভাব থাকতে পারে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও।
তবে নভেম্বর পেরিয়ে ডিসেম্বরে পা দিলেও গত কয়েকদিন ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। হাওয়া অফিস জানিয়েছিল মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তরে হাওয়ার প্রভাব। ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লে ধীরে ধীরে আবার ফিরবে শীতের আমেজ। সেই ঘূর্ণাবর্তের রেশ খানিকটা কেটেছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…