বাংলা সিরিয়াল

TRP List: সকলকে টেক্কা দিয়ে প্রথম জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়াও মন ছুঁয়েছে দর্শকদের

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে এবার রীতিমতো ওলট পালট হয়েছে টিআরপি তালিকা। সকলকে টেক্কা দিয়ে প্রথম জি বাংলার ‘জগদ্ধাত্রী’।

দর্শকরা প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কত নম্বরে স্থান পেল! তা জানার জন্য মুখিয়ে থাকেন তারা। তবে এবার ‘মিঠাই’, ‘গাঁটছড়া’ কিংবা ‘ধুলোকণা’ নয় সকলকে টেক্কা দিয়ে এখন তালিকার শীর্ষে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। ফল খারাপ করেনি ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘আলতা ফড়িং’ও। স্টার জলসা এই দুই ধারাবাহিক তালিকায় যথাক্রমে চলতি সপ্তাহে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে নিয়েছে। তবে এবার নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর:
১) জগদ্ধাত্রী- ৮.২ (জি বাংলা)
২) অনুরাগের ছোঁয়া- ৭.৭ (স্টার জলসা)
৩) আলতা ফড়িং- ৭.৪ (স্টার জলসা)
৪) ধুলোকণা- ৭.১ (স্টার জলসা)
খেলনা বাড়ি- ৭.১ (জি বাংলা)
গাঁটছড়া- ৭.১ (স্টার জলসা)
৫) গৌরী এলো- ৬.৯ (জি বাংলা)
৬) নিম ফুলের মধু- ৬.৭ (জি বাংলা)
৭) মিঠাই- ৬.৬ (জি বাংলা)
এক্কা দোক্কা- ৬.৬ (স্টার জলসা)
৮) সাহেবের চিঠি- ৬.৪ (স্টার জলসা)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (জি বাংলা)
৯) মাধবীলতা- ৬.৩ (স্টার জলসা)
১০) নবাব নন্দিনী- ৫.৬ (স্টার জলসা)

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ষষ্ঠ স্থানে রয়েছে। বলাই বাহুল্য, খুব অল্পসময়ের মধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় নিজের স্থান করে নিয়েছে। তবে এই সপ্তাহে তালিকা অনুযায়ী জি বাংলার ‘মিঠাই’ ও স্টার জলসার ‘গাঁটছড়া’ বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026