বিতর্কিত মন্তব্য করায় আবার উঠে আসল দিলীপ ঘোষের নাম। শনিবার দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রায় ধুন্ধুমার উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যেই তিনি আবার মিছিল করেন। পাঁচ কিলোমিটার পথ হেঁটে এদিন রাজ্য সভাপতির মিছিল চলে মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত।
এই মিছিলে প্রতিবারের ন্যায় সিএএ বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যারা সিএএ বিরোধিতা করছেন তারা আসলে হিন্দু বিরোধী এবং দেশবিরোধী। কথাটি যে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বলেছেন তাতে কোন সন্দেহ নেই। মিছিলে তিনি আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন।
আরও পড়ুন : কংগ্রেস, সিপিআইএম এবং টিএমসি হিন্দু-বিরোধী, তাই সিএএ-র বিরোধিতা করছে : দিলীপ ঘোষ
কয়েকদিন আগে ঠিক একই পথে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এনআরসির প্রতিবাদ করেছিলেন। আর আজ সেই পথেই হাঁটলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার অভিনন্দন যাত্রায় বিক্ষোভের সৃষ্টি হলেও আজ মিছিল নির্বিঘ্নেই সমাপ্ত হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…