খেলা

রোহিত ও কোহলির ব্যাটে ভর করে অজি বধ ভারতের

ব্যাঙ্গালোরে তৃতীয় ও চূড়ান্ত একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সিরিজের তিনটি ম্যাচেই টস জিতলো অজিরা। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর মার্নুস লাবুশেনকে নিয়ে ইনিংস করার কাজ শুরু করেন স্টিভ স্মিথ। লাবুশেন ৫৪ রান করে আউট হলেও শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। ১৩১ রান করে আউট হন স্মিথ। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময় ২৮৬ রান তুলতে সক্ষম হয়। মহম্মদ শামি ৪ টি, রবীন্দ্র জাদেজা ২ টি এবং সাইনি ও কুলদীপ একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন : দেশের জার্সিতে কী দেখা যাবে ধোনিকে? স্পষ্ট উত্তর দিল বোর্ড

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৫ বল বাকি থাকতে থাকতেই ৭ উইকেট হাতে রেখে কাঙ্খিত জয় পেয়ে যায় ভারত। এই জয়ের সাথে ২-০ ব্যবধানে সিরিজটিও জিতে নিলো ভারত। কে এল রাহুল শুরুতেই আউট হলেও। রোহিত-কোহলি জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। রোহিত শতরান পূর্ণ করলেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রোহিত ১১৯ রান করেন, কোহলি ৮৯ রানে আউট হন। জাম্পা, হ্যাজেলউড ও আগর একটি করে উইকেট নিতে সক্ষম হন।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

  • অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার ২৮৬-৯(৫০ ওভার), স্মিথ ১৩১, লাবুশেন ৫৪, শামি ৪-৬৩
  • ভারত ২৮৭-৩(৪৭.৩ ওভার), রোহিত ১১৯, কোহলি ৮৯, আগর ১-৩৮
  • ভারত ৭ উইকেট ম্যাচ জয়ের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026