রাজ্য

বুথের ১০০ কিমি দূরে পুলিশ বসে খাবে খৈনি, বক্তব্য দিলীপের

পঞ্চায়েত ভোটে বাংলার অধিকাংশ আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতেই পারেননি। ভোটের দিন কি ভয়ঙ্কর সন্ত্রাস চলছিল সেই স্মৃতিও তাজা। রবিবার তথা আজ ঝাড়গ্রামে সভা করে পঞ্চায়েত ভোটের সেই স্মৃতিই কৌশলে উস্কে দিতে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) । এইদিন তিনি বললেন,”পঞ্চায়েতের বদলা বিধানসভা ভোটের মাধ্যমে নিতে হবে। তখন আর রাজ্যের পুলিশ বুথের ধারে কাছে ঘেঁষতে ধারে কাছে ঘেঁষতে পারব না। তারা বুথ থেকে একশ মিটার দূরে বসে খইনি খাবেন। বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাদের জলপাই রঙের পোশাক, হাতে চমকাবে স্বয়ংক্রিয় বন্দুক। সেই কারণে ভোটার কার্ড হাতে লাইন দাঁড়িয়ে পড়বেন। পাবেন না ভয়।”

এইদিন ঝাড়গ্রামে যোগদান মেলা করেন রাজ্যের গেরুয়া শিবিরের সভাপতি। তাতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারীও। বক্তৃতায় এইদিন দিলীপ বাবু বলেন,”এই ঝাড়গ্রামের মানুষ দশ বছর আগে বদল চেয়েছিলেন। কারণ, অনুন্নয়ন গ্রাস করেছিল এই জনজাতি অধ্যুষিত এলাকাকে। আর দিদি বলেছিলেন, জঙ্গলমহল হাসবে। কিন্তু পরে দেখা গিয়েছে, দিদির পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি পিসি হয়ে গিয়েছেন। জঙ্গলমহলের কোনও উন্নতিই হয়নি। এখনও কেন্দু পাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করতে হয় লাখ লাখ জনজাতি পরিবারকে।

জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাসের কথা উল্লেখ করেন রাজ্যের বিজেপি সভাপতি। তার আগেই শুভেন্দু বলেছেন, ঝাড়গ্রাম আর পুরুলিয়া জেলা পরিষদ গেরুয়া শিবির জিতেছিল। রাতের অন্ধকারে পুলিশ দিয়ে পদ্মফুলের ব্যালটকে জোড়া ফুল করা হয়েছিল। যেহেতু এই অঞ্চলে সংখ্যালঘু ভোটের সংখ্যায় কম। সেই কারণে পদ্ম শিবিরের পশ্চিমাঞ্চলের প্রায় ৬০ টি আসনে নিরঙ্কুশ জয়ের কৌশল নিয়ে এগিয়ে থাকতে চাইছে।

রাজ্যের বিজেপি বাবু এইদিন সভা শেষে সাংবাদিকদের বলেন,”এত দিন দিদিমণি বলেছেন, পাহাড় হাসছে। সবাই হাসছে। ভোটের পর বাংলা দেখবেন উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে পিসি ভাইপোকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026