রাজ্য

সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিলো না লালবাজার, ফের দ্বন্দ্ব বিজেপি পুলিশের

ফের দ্বন্দ্ব পুলিশ ও বিজেপির মধ্যে। সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিলো না লালবাজার। লালবাজারে তরফে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সোমবারের বিজেপির মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। চিঠিতে বলা হয়েছে, ৭০ টি গাড়ি, এত বড় রুট এবং এত মানুষ নিয়ে সোমবার মিছিল করতে দেওয়া সম্ভব না। এত বড় রুট, গাড়ি ও মানুষ নিয়ে বেরোলে একপ্রকার বন্ধ হয়ে যাবে গোটা কলকাতা। সেই যানজট ক্লিয়ার করতে করতে রাত গড়াতে পারে। সেই কারণে পুলিশ সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিতে পারছে না।

লালবাজারের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেছেন, “পুলিশের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ও লজ্জাজনক। বিজেপি মিছিল করলে কখনোই পুলিশ অনুমতি দেয় না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচুর লোক নিয়ে মিছিল করে তখন সেই মিছিলে অনুমতি দেয় পুলিশ। প্রয়োজনে অনুমতি ছাড়াই কালকে মিছিল করবে বিজেপি।” সোমবার অর্থাৎ আগামীকাল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল আয়োজন করেছিল বাংলা বিজেপি। কাল আলিপুর থেকে মুরলীধর লেন স্ট্রীট রাজ্য বিজেপি সদরদপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল। প্রথমেই শোভন বৈশাখীর এই রুট নিয়ে আপত্তি করেছিল পুলিশ। তারপর রুটের সামান্য কিছু পরিবর্তন করে বিজেপি ফের লালবাজারে অনুমতি চেয়ে পাঠায়। কিন্তু তাতে অনুমতি দেয়নি লালবাজার।

একুশে নির্বাচনের আগে কলকাতা বিজেপির বড় দায়িত্ব দেয়া হচ্ছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর উপর। শোভনকে কলকাতা পর্যবেক্ষক ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সহ পর্যবেক্ষক পদে বসিয়েছে রাজ্য বিজেপি। গত ২৭ ডিসেম্বর এই কথা ঘোষণা করে খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তাদের প্রথম কলকাতার রাস্তায় গেরুয়া পতাকা হাতে নামার কথা ছিল। তবে লালবাজার তাদের মিছিলের অনুমতি না দেওয়ায় এবার তারা আদৌ মিছিল করবে কি করবে না, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026