রাজ্য

“তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার হল ভাইপো”, কাঁথির সভা থেকে কটাক্ষ শুভেন্দুর

একুশে নির্বাচনের আগে যত দিন এগিয়ে আসছে ততই বাকবিতণ্ডায় জড়াচ্ছে তৃণমূল বিজেপি। তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি যেমন একদিকে নিজের তার ক্ষোভ উগরে দিচ্ছে দলের বিরুদ্ধে ঠিক তেমনি শাসকদল তাকে পাল্টা দিতে ছাড়ছে না। কিছুদিন আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাকে “উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্ত” বলে কটাক্ষ করেছিলেন। এবার তার পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, “তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার” হিসাবে বিদ্রুপ করলেন।

আজ অর্থাৎ রবিবার কাঁথির ঢোলামারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত রোড শো করেছিলেন নবাগত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সেই রোড শোতে এক প্রকার জনসমুদ্র ভেসেছিল বলে দাবি করেছে বিজেপি। আর সেই রোড শো থেকেই আজকে শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে কটাক্ষবান ছোড়ে। তিনি আক্রমণ করে বলেন, “যাতে আজকে আমার রোড শোতে ভিড় কম হয় তাই বিজেপি কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু কোন লাভ করতে পারেনি। চারটি অঞ্চল থেকে আমার রোড শোতে মানুষ হিসেবে ভিড় করেছে।” এছাড়া আগামী বিধানসভা নির্বাচনে গেরুয়া পতাকা নির্বাচিত হবে বলে তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন।

অন্যদিকে তিনি “তোলাবাজ ভাইপোর” বিরুদ্ধে আজ প্রবল বিদ্রুপ করেন। তিনি বলেন, “ওরা বলছে শুভেন্দু অধিকারী উপসর্গহীন করোনাভাইরাসে আক্রান্ত। আরে উপসর্গহীন হলে মানুষ মরে না বেঁচে যায়। আর তুমি তো তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার। পচন ধরা শুরু হয়ে গিয়েছে। একদম মাথা থেকে শুরু হয়েছে। বাঁচার আর কোনো উপায় নেই। পা হলে তাও কেটে বাদ দিয়ে দেয়া যেত। হাত হলেও কেটে বাদ দেয়া যেত। কিন্তু মাথা কি করে কাটবে। মাথায় পচন ধরেছে।”

সেই সাথে আজ শুভেন্দু অধিকারীকে অনেকটা দিলীপ ঘোষের ধাঁচে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দলদাস ক্রীতদাস পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।” প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল, “শুভেন্দু অনেকদিন আগে ২০১৪ সাল থেকে অমিত শাহের সাথে যোগাযোগ রেখেছে। ও একটা উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্ত। আমাদের দলে আরো কিছু উপসর্গহীন বেইমান আছে। ওই বেইমানগুলকে আমরা চিহ্নিত করেছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026