রাজ্য

“একমাস পর দিদির পুলিশের দাঁত ভেঙে দেবো”, ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের

আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি ,পুরোহিত ভাতা, রাজ্যে দিদির পুলিশ ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে মুখ খুললেন বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি খড়্গপুরের একটি সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি রাজ্যে আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, “তৃণমূল নেতাদের কাটমানি দিতেই বাড়ছে আলুর দাম।”

 

অন্যদিকে তিনি আমফানের ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের অত টাকা গেল কোথায়? তার অভিযোগ, সব টাকা আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল নেতা ও কর্মীরা। যাদের সত্যি ক্ষতি হয়েছিল, তারা কিছুই টাকা পায়নি। পুরোহিত ভাতা থেকে আমফানের ত্রাণ, সবেতেই শাসকদল স্বজনপোষন করছে বলে তোপও দাগেন তিনি।

 

দিলীপ ঘোষ আসন্ন নির্বাচনে বাংলায় বিজেপিকে শাসনে আনার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন অমিত শাহের কথা মত বাংলায় ২০০ টি আসন দখল করবে গেরুয়া শিবির। সেইসাথে বলেন, মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন করতে হবে। তার মতে, বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত হবে।

 

এছাড়াও, দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে ফের আক্রমণ করলেন রাজ্য পুলিশকে। তিনি দাবি করেছেন, বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তারা পারছে না। কারণ নাকি বিজেপিতে যোগদান করতে চাইলেই “দিদির পুলিশ” চাপ দিচ্ছে। এরপরই তিনি রাজ্য পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বেফাঁস মন্তব্য করে বসেন এই বলে যে, “এক মাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবে অমিত শাহ”। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026