রাজ্য

“ভাইয়েরা বক্তব্য পেশ করছে, আর বিপি বাড়ছে দিদিমণির”, তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপের

প্রতিদিন সকালে দিদির ভাইয়েরা একটা করে বক্তব্য পেশ করেন। আর বেড়ে যায় দিদির বিপি সুগার। ওই ঘরে আর কেউই থাকতে চাইছেন না। মঙ্গলবার তথা আজ তৃণমূলের ভিতরের গোলমাল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এইদিন তিনি বলেন, ডুবন্ত জাহাজ থেকে ইঁদুর কেন সব কিছুই পালিয়ে যাবে। দিদিমণির টালির বাড়ি থেকে পড়ছে একটা একটা করে টালি। এইদিন মালদার মানিকচকের মথুরাপুরের জনসভায় তৃণমূলকে ভীষণভাবে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি ২০২১ সালে বিধানসভা ভটে রাজ্যে বিজেপি ২০০ এর বেশি আসন দখল করবে।

আজ মালদা জেলা বিজেপির ডাকে মথুরাপুর অঞ্চলে সোনিয়া মোড়ে জনসভা করে বিজেপি। সেখানে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সহ বহু জেলা নেতৃত্ব। এই সভা থেকে জেলার বিভিন্ন ব্লকের থেকে সেখানে উপস্থিত হয় বহু রাজনৈতিক দলের কর্মী সমর্থক।

তৃণমূল সরকারকে তীব্র ভাষায় সেখানে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,”এক ভাই ঠিক আছে। কিন্তু আরও এক ভাই তো হয়ে গিয়েছেন বেসুরো। কাকে ঠিক করবেন? কাকে রাখবেন? কিছুই বুঝছেন না দিদিমণি। যারা সোনার বাংলা তৈরি করতে চাইছেন তাদের জন্য খোলা রয়েছে বিজেপির দরজা। সম্মানের সাথে রাজনীতি করতে হলে চলে আসুন বিজেপিতে।”

তিনি এইদিন আরও বলেন,যারা চাইছেন বিজেপিতে আসতে, তারা আসবেন নাকি কিছুই জানিনা। তবে আমরা চাই, রাজ্য জুড়ে পুরসভা নির্বাচন হক। আর আমরা সেইগুলি দখল করি। অর্থাৎ বিজেপি দখল করুক।

প্রসঙ্গত, দলের বিভিন্ন নেতার মন্তব্য বেশ সমস্যায় পড়েছে রাজ্যের শাসক শিবির। একদিকে বেসুরো রাজীব, অন্যদিকে শুভেন্দুকে নিয়ে ধোঁয়াশা। নিত্যদিন বেফাঁস মন্তব্য করতে শোনা যাচ্ছে দলের বিভিন্ন নেতাকে। এর নিয়েই শাসক দলকে এই দিন বিঁধেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026