বিজেপির বিরুদ্ধে চিরকালীন অভিযোগ বিজেপি নাকি বাংলা সংস্কৃতির ব্যাপারে তেমন কিছুই জানেনা। আর তারা নিজেদের বাঙালি প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু, বাংলার ব্যাপারে তারা বেশ কয়েকবার ভুল করেছে বটে। একবার বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বিরসা মুন্ডার পরিবর্তে অন্য একটি শিকারির মূর্তিতে মালা দিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে তারা একাধিকবার ভুল মন্তব্য করে এসেছেন। এবারে আবারো একটি ভুল মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথের জনপ্রিয় গানের লাইন ভুল করে দিলেন দিলীপ ঘোষ। যদিও দুই ঘন্টা পরে নিজেই তার ভুল সংশোধন করেছিলেন তিনি। রবিবার দুপুর নাগাদ ফেসবুকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটি বড়ো পোস্ট লিখেন দিলীপ ঘোষ। এই পোস্টে তিনি ব্যবহার করেছিলেন সংকচের বিহ্বলতা গানের একটি লাইন। কিন্তু এই লাইনে মুক্ত করো ভয়, এই জায়গায় তিনি তুচ্ছ করো ভয় লিখে দেন।
এই পোস্ট সামনে আসা মাত্রই গোল বাধে। ফেসবুক পোস্টের নিচে একাধিক নেটিজেন তাকে কটাক্ষ করে মন্তব্য করতে থাকেন। যদিও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বাংলার শিল্পীদের নিয়ে ভুল এই প্রথম নয়।
এর আগেও শান্তিনিকেতন কে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে বিতর্ক জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবারে দিলীপ ঘোষ বাঙালি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথকে নিয়ে করে বসলেন একটি ভুল পোস্ট। যদিও দু ঘন্টা পরে তিনি ওই পোস্ট সরিয়ে দিয়ে ঠিক লাইন লিখে একটি পোস্ট করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…