রাজ্য

৫০ শয্যার সেফ হোম চালু করতে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ, তাও আবার নিখরচায়

এবারে করোনাভাইরাস রোগীদের জন্য ৫০ বেডের সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন সারদা পীঠ কর্তৃপক্ষ। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ৫০ শয্যাবিশিষ্ট এই সেফ হোম কম উপসর্গ যুক্ত রোগীদের ক্ষেত্রে তৈরি করা হবে। এছাড়া প্রতিটি শয্যায় অক্সিজেন এর ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। বালি নিকটবর্তী এলাকায় রোগীদের ভর্তি করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

বেলুড়মঠে তৈরি করা এই সেফ হোমে জানিয়ে দেওয়া হয়েছে যারা করোনা পজিটিভ ধরা পড়েছেন তারা শীঘ্রই যেন নিজেদের ঘরবন্দি করে ফেলেন। কিন্তু যাদের ঘর ছোট তাদের নিজেকে ঘর বন্দী করে রাখা অসম্ভব, তাই তাদের জন্যই এই নতুন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

এছাড়াও জানিয়ে দিয়েছেন সেফহোমে উপযুক্ত চিকিৎসক থাকবেন। তার পাশাপাশি মঠের স্বেচ্ছাসেবীরা থাকবেন তাদের চিকিৎসা করার জন্য। চিকিৎসকদের তরফ থেকে যোগাযোগ রাখা হবে অসুস্থ রোগীদের পরিবারের সঙ্গে। তার পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু মঠের স্বেচ্ছাসেবীদের হাতে থাকবে।

বেলুড় মঠ জানিয়ে দিয়েছে, ছাত্র-ছাত্রী এবং ভক্তদের তাদের সাধ্যমতো দান করতে হবে। আগামী ছয় মাসের জন্য এই পরিষেবা চালানোর জন্য বেলুড় মঠের ন্যূনতম অর্থের পরিমাণ ৮০ লক্ষ্য। তাই এত বড় একটা পরিমাণ টাকা পেতে গেলে সবাইকে অনুদান দিতে হবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা এবং পরিকাঠামো প্রয়োজন পড়বে। পাশাপাশি চারজন করে ডাক্তার এবং ৬ জন করে নার্স অনবরত ডিউটিতে থাকবেন। পালস অক্সিমিটার এবং জরুরি ভিত্তিক বিভিন্ন ঔষধ মজুদ করা হবে এখানে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026