রাজ্য

সম্ভবত শুভেন্দু অধিকারী হবেন বিরোধী দলনেতা, কি প্রতিক্রিয়া জানালেন মুকুল রায়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বঙ্গবাসী মমতা ম্যাজিকে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিশাল মার্জিনে জিতিয়ে দিয়েছে। তৃণমূল এবার ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসন পেয়েছেন এবং বিজেপি মাত্র ৭৭ টি আসন পেয়েছে। গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করে তৃতীয়বারের জন্য আগামী ৫ বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিত হাসিল করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন মুকুল রায়। এরপর থেকেই বঙ্গ রাজনীতিকে প্রবল চাপানউতোর চলছে যে বিজেপির বিরোধী দলনেতা পদে কে বসবে? শুভেন্দু অধিকারী না মুকুল রায়?

গতকাল অর্থাৎ শনিবার এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দিল্লি বাসভবনে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখানে শুভেন্দু অধিকারীর নাম সুপারিশ করেন। এছাড়াও অনেক কেন্দ্রীয় এবং রাজ্যের নেতা শুভেন্দু অধিকারীকে দলের বিরোধী দলনেতা পদে দেখতে চাই। এইজন্য বিরোধী দলনেতা বাছার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। তারা আগামী কাল অর্থাৎ সোমবার বিরোধী দলনেতা বেছে নেবেন।

অন্যদিকে মুকুল রায় ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে তিনি বিরোধী দলনেতা হতে চান না। কারণ তিনি ইতিমধ্যেই বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি পদে আছেন। তার ওপর তিনি আবার একটি দায়িত্ব চান না। প্রসঙ্গত উল্লেখ্য, দুইদিন আগে বঙ্গ রাজনীতিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল যে মুকুল রায় হয়তো গেরুয়া শিবির ছেড়ে আবার তৃণমূল এ যোগদান করুন। কিন্তু গতকাল সকালে তিনি নিজেই টুইট করে স্পষ্ট করেছেন যে তিনি গেরুয়া সৈনিক হিসাবে কাজ করতে চান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026