কালো পতাকা দেখানোর পর এইবার হামলার মুখে পড়তে হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে। গেরুয়া শিবিরের দাবী, মাহারিহাটে ‘চায় পে চর্চা’ সভা সেরে যখন দিলীপ বাবু ফিরছিলেন, তখনই তার ওপর আক্রমণ করে বিমল অনুগামীরা। সূত্র হতে জানা গিয়েছে, প্রথমে এইদিন কালো পতাকা দেখানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। মিছিল চলা কালীন ইট পাটকেল ছোঁড়া হয় দিলীপ ঘোষকে। ভেঙে গিয়েছে গাড়ির কাচ ও।
গেরুয়া শিবির হতে অভিযোগ তোলা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। তাদের মতে এই ঘটনার পিছনে আছে বিম গুরুং এর অনুগামী দল। সূত্রের খবর, এইদিন আক্রমণের সময় মাদারিহাট থেকে ফিরছিলেন গেরুয়া শিবিরের সভাপতি। সেই সময় তার কনভয় দেখে প্রতিবাদে নামে গোর্খা সমর্থকরা। স্লোগানের পাল্টা স্লোগান ওঠে তার গাড়িকে ঘিরে। সভাপতির কনভয় প্রতিবাদীদের থেকে একটু দূরে চলে গেলেই তাকে লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি।
হামলায় গাড়ির কাচ ভেঙে যায় কালচিনির বিধায়ক উইলসন চম্পামারির। পাথর এসে পরে দিলীপ ঘোষের থেকে অল্প দূরত্বে। একটুর জন্য তিনি বেঁচে গেছেন বলে বিজেপি সূত্রে খবর। হামলা করে গোর্খা জনমুক্তির লোকজনই। এরপরেই পুলিশ পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত বিজেপির কর্মসূচির এলাকায়। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে গেরুয়া দল। অন্যদিকে এই বিষয়ে ট্যুইট করতে দেখা যায় দিল্লির প্রাক্তন বিজেপি সভাপতি মনোজ তিয়ারীকেও। তিনি বলেন,”আজ দিলীপ ঘোষের ওপর আলিপুরদুয়ারে যে হামলা হয়েছে তা থেকে স্পষ্ট যে মমতা দিদি হারকে ভয় পাচ্ছেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…