নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম দিন থেকেই জেলায় জেলায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল চলেছে। এই পরিস্থিতিতে এবার খোদ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC এর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার বিভিন্ন জেলা।জ্বলেছে আগুন, ক্ষতি হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যে, “ভাঙচুরের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমদানি করা। তিনিই তো ভাঙচুর করতে শিখিয়েছিলেন। চারদিন ধরে ভাঙচুর চলল, ব্যবস্থা নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।”
তিনি আরও বলেন যে, এই আইন পাস হওয়ার এক সপ্তাহ আগে থেকেই সকলে জানতো, বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই নিয়ে চর্চা হয়েছে। তাহলে এখন কেন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন তাই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তিনি বলেন, এই আইনের মূল উদ্দেশ্যে হলো ধর্মীয় ভাবে নিপীড়িত উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান, সাধারণ মানুষ এখন বিষয়টি বুঝতে পেরেছেন। যাদবপুরের মিছিলে মুখ্যমন্ত্রী প্রত্যেককে শপথ বাক্য পাঠ করানোয় দিলীপ ঘোষ তাকে মহিলা হিটলার বলেও কটাক্ষ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…