বিশাখাপত্তনম: জুলাই-আগস্টের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর স্বাভাবিক ক্রিকেটে আর দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিদেশে গিয়ে শুশ্রূষা করিয়েও এসেছেন। আস্তে আস্তে অনেকটাই সেরে উঠেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে কোহলি-রোহিতদের বল করতে দেখা গেল বুমরাহকে।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদিও দলে নেই জসপ্রীত বুমরাহ। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব চলছে তার। তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন তা দেখার জন্য ভারতীয় দলের ব্যাটসম্যানদের নেটে বল করার পরামর্শ দেন ফিজিও ও বিশেষজ্ঞরা। সেই জন্যই আজ ভারতীয় দলের সঙ্গে নেটে প্রস্তুতি সারেন বুমরাহ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে টুইট করে সেই ছবি শেয়ার করা হয়। বিসিসিআইয়ের এক প্রতিনিধি জানান নতুন বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরের আগেই চূড়ান্ত ফিট বুমরাহকে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা দের মত প্রথম সারির ব্যাটসম্যানদের বল করার সুযোগ থাকছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…