যেদিন থেকে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয়েছে, সেদিন থেকেই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রথমে উত্তর-পূর্ব ভারত, তারপর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস, স্টেশন এমনকি থানাও। বিপদে পড়েছেন সাধারণ মানুষ।
এই ঘটনায় মন্তব্য করার কারণে রাজ্যের নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। শুক্রবার তিনি বলেছিলেন “বাংলা ধর্মনিরপেক্ষ জায়গা। এখানে মস্তানি করা ঠিক নয়। যারা এই ধরনের রাস্তা আটকাচ্ছে, তারা বিজেপির হাত শক্ত করছে। বাংলা সেকুলার জায়গা।”
এখানেই শেষ নয় তিনি আরও বলেন, “সাহস থাকলে অমিত শাহ এর বাড়ির সামনে বিক্ষোভ করতে। মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলেও আখ্যা দিয়েছেন তিনি।”
তার করা এই মন্তব্যগুলিকে উস্কানীমূলক হিসেবে দাবী করে দমদমের বাসিন্দা সুমন ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এর শুনানি হতে পারে এই সপ্তাহেই। শুধু ফিরকাম হাকিমই নন এই আইনের বিরোধিতা করায় খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…