নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিগত কয়েকদিনে যে অশান্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী। এই কদিনে রেলের কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমি সমস্ত জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, যদি কেউ রেলওয়ে সহ জনসাধারণের সম্পত্তি ধ্বংস করে দেয় তবে আমি মন্ত্রী হিসাবে সরাসরি তাদের গুলি করে দেওয়ার আদেশ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি করদাতাদের টাকায় তৈরি এবং একটি ট্রেন তৈরি হতে কয়েক বছর সময় লাগে। যারা সরকারের সম্পত্তি নষ্ট করবে কাউকে বরদাস্ত করা হবেনা। স্থানীয় কিছু সংখ্যালঘু সম্প্রদায় অপ্রয়োজনীয়ভাবে দেশের অর্থনীতিতে সংকট তৈরি করতে সমস্যা তৈরি করছে। এখন সরকারের উচিত বল্লভভাই প্যাটেলের পথ অনুসরণ করে কড়া পদক্ষেপ নেওয়া।
প্রসঙ্গত সংসদ গত সপ্তাহে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছে এবং রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সম্মতি পাওয়ার পরে এটি একটি আইন পরিণত হয়েছে। এরপর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়, নষ্ট করা হয় প্রচুর সরকারি সম্পত্তি। এই পরিস্থিতি মোকাবিলায় এমন মন্তব্য কেন্দ্রীয় রেলপথ মন্ত্রীর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…