সিবিআই চাইছে উন্নাও এর নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় দোষী বিজেপি বিধায়ক কুলদীপ দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা হোক। কিন্তু সাজা ঘোষণা খানিকটা পিছিয়ে গেল। সাজা ঘোষণা হবে ২০ ডিসেম্বর।
অন্যদিকে দোষী বিধায়কের আইনজীবী আদালতে জানান কুলদীপের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভাল না, তাই তিনি নির্যাতিতাকে ক্ষতিপূরণের টাকা দিতে পারবে না। সেই সঙ্গে আইনজীবির আবেদন করে, জেলে কুলদীপের ব্যবহার খুবই ভালো ছিল, তাই তাকে যেন শাস্তির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে, ধর্ষণের ঘটনায় নাম উঠে উত্তরপ্রদেশের বাংগের মৌয়ের চারবারের বিধায়ক কুলদীপ সরকারের বিরুদ্ধে।
অপরাধ করে, সেই অপরাধের জন্য ধর্ষিতার বাবা ও তার আত্মীয় কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় ষড়যন্ত্র করে। কুলদীপ এর বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় কুলদীপের বিধায়ক পদ শেষমেষ বাতিল হয়ে যায় দল থেকে বহিষ্কার করা হয় কুলদীপকে সাহায্য করার অভিযোগে মামলা হয় তার সঙ্গে শশী সিংহ রায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় আদালত তাকে ছেড়ে দেয়।
তবে কিশোরীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তারা পুলিশের প্রতি আস্থাশীল নয়। তাই তারা সিবিআই কে জানিয়েছেন, এই মামলায় তারা যেন হস্তক্ষেপ করে। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…