খেলা

দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া, বোলিং আক্রমণে পরিবর্তন আনতে পারে ভারত

চেন্নাইয়ে প্রথম একদিনের ম্যাচে লজ্জাজনক হারের পর বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচের হার কয়েকটি ভুল সিদ্ধান্ত সামনে এনে দিয়েছে। সেই একই ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয় ম্যাচে আর যাতে না হয় সেবিষয়ে সচেষ্ট টিম ম্যানেজমেন্ট।

টপ অর্ডার ব্যাটসম্যানরা গত ম্যাচে সেভাবে প্রদর্শন করতে পারেনি‌। আশা করা যায় দ্বিতীয় ম্যাচ তারা ভাল পারফর্ম করবেন। প্রথম ম্যাচে একমাত্র আশা জাগিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তাই ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে ভারতীয় বোলিং একদমই ভালো হয়নি তাই দ্বিতীয় ম্যাচে বোলিং লাইন আপে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন : সেরে উঠছেন বুমরাহ, ভারতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করলেন নেটে

শিবম দুবে ও কেদার যাদব এর মধ্যে একজনকে খেলতে দেখা যাবে এবং যুজবেন্দ্র চাহালের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে।

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিষভ পন্থ, শিবম দুবে/কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026