তিন দিন আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার, দুই দিনের জন্য বাংলা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলায় এসে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনের স্ট্রাটেজি তৈরি করেন। সেই সাথে বাংলার গেরুয়া শিবিরের দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় পরামর্শ দেন। কিন্তু তিনি দিল্লি উড়ে যাওয়ার তিনদিনের মধ্যেই দিল্লিতে ডাক পড়েছে বাংলার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ইতিমধ্যেই দিলীপের দিল্লি যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রবল চাপানউতোর চলছে।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়ে সোমবার অর্থাৎ আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিলীপ ঘোষ। তার সাথে যাচ্ছেন রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী, সহ-সম্পাদক কিশোর বর্মন ও মুকুল রায়। তারা দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথে বৈঠক করবেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের সময় বাংলায় এসেছিলেন বি এল সন্তোষ ও।
শাহ বাংলা সফরে এলে দিলীপ ঘোষ ও অন্যান্য দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক হয় কেন্দ্রীয় নেতৃত্বদের। দুদিন আগে বৈঠক হওয়ার পর আবার কেন দিলীপ ঘোষের জরুরি তলব পরলো দিল্লিতে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। প্রসঙ্গত, এই সময় দিলিপের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। তিনি সেই কর্মসূচি আপাতত স্থগিত রেখে তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে উড়ে গেছেন। দিল্লি যাওয়া নিয়ে কিছুই বলতে শোনা যায়নি তাকে। হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের জন্য কোন বড় ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…