ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের কুর্সিতে বসতে চলেছেন জো বাইডেন! অনেক চেষ্টা করেও নিজের হার আটকাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এবার মনে হচ্ছে সংসারটাও রক্ষা করতে পারবেন না তিনি। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভাঙতে চলেছে ডেনাল্ড ট্রাম্পের সংসার! এক ব্রিটিশ সংবাদপত্রের খবর অনুয়ায়ী, বিচ্ছেদ হতে চলেছে মেলানিয়া ট্রাম্প ও ডেনাল্ড ট্রাম্পের।
ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, ট্রাম্প পরিবার ঘনিষ্ট স্টেফানি ওয়ালকফের দাবি, এখন শুধু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন মেলানিয়া। যদিও বিবাহবিচ্ছেদের ঘন্টা হোয়াইট হাউসে থেকেই বেজে গিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া এক ঘরে থাকছেন না বলে বিশেষ সূত্রের খবর।
প্রসঙ্গত, ট্রাম্প কখনও প্রেসিডেন্ট হবেন, তা ভাবতে পারেননি মেলানিয়া। ২০১৬ সালে ট্রাম্প ভোটে জিতলে আবেগে কেঁদে ফেলেন মেলানিয়া। দুজনকে এতদিন হাসি মুখেই দেখা গিয়েছে প্রকাশ্যে। কিন্তু ভোটে হারতেই সম্পর্ক বদলে গেল দুজনের। এখন শেষমেশ কী হয়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…