ডোমজুড়: সপ্তাহের শুরুতেই বড়সড় অগ্নিকান্ডের সাক্ষী থাকল ডোমজুড়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছটি কারখানা। আজ, সোমবার ভোরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায়। ভোর সাড়ে চারটে নাগাদ ভয়াবহ আগুন লাগে ওই কারখানাগুলিতে। স্থানীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
প্রথমে একটি পাইপের কারখানা থেকে আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন পাশে থাকা আরও পাঁচটি কারখানাকে পুড়ে ছাই করে দেয়। স্থানীয় এলাকার মানুষজন প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের ছটি ইঞ্জিন ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ছাই হয়ে যায়। ওই ছটি কারখানার মধ্যে ছিল, পাইপ, প্লাস্টিক, জামাকাপড়, এবং চানাচুরের কারখানা। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে সব।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। কিন্তু দমকল কর্মীদের তদন্তে অনুমান করা হচ্ছে, ইলেক্ট্রিক সার্কিটের থেকেই এই আগুন লাগে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…