রাজ্য

শুভেন্দুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ,”আশা বিজেপিতেই আসবেন”, বক্তব্য মুকুলের

শুভেন্দু অধিকারীকে শেষ হয়নি রাজনৈতিক জল্পনা। তার ভবিষ্যৎ ঘিরে রয়েছে ধোঁয়াশা। এখনও এই সম্পর্কে কিছুই বলেননি নেতা। তার মধ্যেই এই বিষয়ে কথা বলতে দেখা গেল বিজেপি নেতাদের। বিজেপি থেকে দেওয়া হচ্ছে তাকে ‘নেতা’ বানানোর টোপ ও। তাদের বক্তব্যের পর শুভেন্দুকে নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা।

শনিবার অর্থাৎ আজ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন,” শুভেন্দু পদত্যাগ করেছেন। কিন্তু সে কি করতে চাইছে আর সে কি করতে চায়, সেটা বোঝা যাবে সময়ের সাথেই। এক দুই দিনের মধ্যে কেটে যাবে সমস্ত ধোঁয়াশা। আমার অনুমান যে ও যোগ দেবে আমাদের দলে।”

ইতিমধ্যেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের কাছে তিনি এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। তা হলেও এখনও সরকারিভাবে জোড়াফুল শিবিরেই আছেন তিনি। সূত্র হতে জানা গিয়েছে, বিজেপির একাধিক নেতার সাথে ইতিমধ্যেই কথা হয়েছে শুভেন্দুর। আগামীকাল তিনি করতে চলেছেন সাংবাদিক বৈঠক। সেইদিকেই এখন তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল।

সাংবাদিক বৈঠকের ২৪ ঘণ্টা আগে শুভেন্দুর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইদিন মেদিনীপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন,”শুভেন্দু যাই করুন না করুন, তৃণমূল কখনও ওনাকে নেতা হতে দেবেনা। কারণ কালীঘাটের একটি বাড়িতে যারা থাকেন তারাই কেবল ওই দলে নেতা হতে পারে। বাকি যারা দলে কাজ করেন, তারা সর্বদা কর্মী হয়েই থেকে যান।”

অন্যদিকে শুক্রবার দলের ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল নেত্রী দলের যারা মুখ খুলেছেন তাদের বিষয়েও বলেছেন। এই অবস্থাতে দিলীপ এবং মুকুলের এমন বক্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026