মুম্বই: একেই করোনা পরিস্থিতির জন্য মহারাষ্ট্র এখনও পর্যন্ত দেশের শীর্ষস্থানে রয়েছে। কার্যত করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে মুম্বইবাসী। করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে দেখে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে। আর এবার আরও এক উপদ্রব চিন্তা বাড়াল মুম্বইবাসীদের। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। যেখানে বলা হয়েছে শীতকালে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা প্রবল, ঠিক সেখানেই তাপমাত্রা কার্যত নিম্নমুখী হতে চলেছে মুম্বইয়ে। আজ, শনিবার বাণিজ্যনগরীর তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
মৌসম ভবনের তরফ থেকে আজকের এই দিনটিকে মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর তাপমাত্রা ছিল এরকম সর্বনিম্ন। তবে সেদিনকে ছাপিয়ে গেল আজকের তাপমাত্রা। শুধু সেদিনকেই নয়, গত ১১ বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে আজকের তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব দিকের শীতল বাতাস রাতের তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে এবং এটি এই মরশুমের এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। শহরের কয়েকটি স্থান শীতল হাওয়ার কারণে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রাজ্যের কয়েকটি অভ্যন্তরীণ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে শীতলতম আবহাওয়া, কার্যত বিপর্যস্ত করে রেখেছে বাণিজ্যনগরীর বাসিন্দাদের দৈনন্দিন জীবন, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…