রাজ্য

কৃষি আইনকে ঘিরে আঞ্চলিক দলগুলির সাথে জোট করতে চান মমতা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নতুন কৃষি আইন নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে সাথে নিয়ে রাস্তায় নামতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে অকালি দলের সাথে কৃষি আইন সংক্রান্ত আলোচনার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এনডিএ তে বিজেপির প্রাক্তন সাথী শিরোমণি অকালি দলকে পাশে নিয়ে শনিবার বৈঠক করেন সুদীপ। তারপর তিনি বলেন,” আমরা ব্লক স্তরে আন্দোলন গড়ে তুলব কৃষি আইনের প্রতিবাদ। এই বিলের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি রাস্তায় নামবে। তার সমর্থন করবে তৃণমূল। এছাড়া এই ধরনের আরও কর্মসূচিতে অংশ নেবে দল।”

এই আইনের প্রতিবাদে যদি অন্য আঞ্চলিক দলগুলি রাষ্ট্রপতির কাছে যান। তবে সেখানেও তাদের সমর্থন করবে শাসক দল। আগামী ৮ তারিখ ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। তাতেও সমর্থন করতে চলেছে বাংলার শাসক দল। এতে কিছুজন মনে করছেন যে রাজ্যে বিধানসভা ভোটের আগে কৃষকদের বিষয়কে সামনে রেখে ঐক্য তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তাতে আরও শক্তিশালী হবে শাসক দল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই বিষয় নিয়ে তার সমর্থন জানিয়ে শুক্রবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং দিল্লীর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তিনি কথা বলেছেন প্রতিবাদী কৃষকদের সাথেও। ফসলের ‘ন্যূনতম সহায়ক মূল্য’ নিয়ে সরব হয়েছে বাংলার শাসক শিবির। অন্যদিকে ১০ ডিসেম্বর দলীয় আন্দোলনে যোগ দিতে চলেছে মুখ্যমন্ত্রী। এইদিন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”সংখ্যাগরিষ্ঠতার জেরে সাংসদ বিল পাস করানো হয়। কিন্তু কৃষকদের সমস্যার সমাধান করা যায়না। আমরা কৃষকদের সমর্থন করে ওই আইন বাতিলের দাবি জানাচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026