পলিটিক্স

বাংলাকে গুজরাত বানানোর হুংকার দিলিপের, টেনে আনলেন টাটার কারখানার প্রসঙ্গ

বাংলাকে গুজরাট বাড়ানোর লক্ষ্যে সোমবার সকালে বারাসাতে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আক্রমণ শানিয়ে তিনি বললেন মুখ্যমন্ত্রী বারবার বলছে বিজেপি জিতলে বাংলাকে গুজরাত করে দেবে। সেটাই করবে বিজেপি। কারণ বাংলার মানুষকে আর গুজরাটে গিয়ে কাজ করতে হবে না। বাংলাতে কাজ করতে পারবেন আপনারা।

এই ভাষায় সোমবার সকালে মমতা সরকারের বিরুদ্ধে বেনোজির আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি আরো বলেছেন, সিঙ্গুর আন্দোলনের সময়ে টাটাকে বাংলা থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল। সেই টাটাদের জমি দিয়েছিল গুজরাট। আর এখন বাংলার মানুষ গুজরাটে গিয়ে কাজ করছেন। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষ বাংলায় কাজ পাবেন।

সিঙ্গুর আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেছেন, সিঙ্গুরে টাটা কারখানার বিরুদ্ধে আন্দোলন করে বাংলায় উত্থান হয়েছিল তৃণমূলের। বাংলায় বাম সরকারের পতন এবং তৃণমূল সরকার তৈরি হওয়া বাংলার মানুষের পক্ষে কতটা ক্ষতিকর তা এখন তারা বুঝতে পারছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বারবার বলেছেন, বাংলাকে গুজরাট বানাতে চাইছে বিজেপি। সেটাই তারা করতে চাইছে। তাহলে আর গুজরাতে গিয়ে বাংলার মানুষের কাজ খুঁজতে হবে না।

এদিন বারাসাতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ হুঁশিয়ারি দিয়েছেন,যারা তৃণমূলে কাজ করতে পারছেন না তারা বিজেপিতে চলে আসুন। নাম না করে তিনি উদ্দেশ্য করেছেন শুভেন্দু অধিকারীকে বলেই মতামত ওয়াকিবহাল মহলের। বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ অস্বস্তিতেই রয়েছে রাজ্যের শাসক দল। তাকে কড়া বার্তা পাঠানো হয়েছে তৃণমূল সদর দপ্তর এর তরফ থেকে। তৃণমূল শুভেন্দুকে আরও হুঁশিয়ারি দিয়েছেন, দলের শৃংখল এর উর্ধ্বে কেউ নয়। এর ফলেই নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026