রাজ্য

“দিদিমণি জেলে বসে ভাইদের সাথে মিটিং করবে”, মমতাকে কটাক্ষ দিলীপের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হলো আজ। বাকি আর তিন দফা নির্বাচন। কিন্তু এর মাঝেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। আজ অর্থাৎ শনিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তর ২৪ পরগনার গুমায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা থেকে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন। আসলে তিনি আজকে অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন।

দিলীপ ঘোষ আর জনসভায় দাঁড়িয়ে বলেন, “দিদি আপনার মনের ইচ্ছা পূরণ হবে জেলে বসেই। জেলে ভাইদের সাথে মিটিং করবেন। ২ মে এর পর আর দোকান খোলার লোক পাবেন না। তখন ফল বেরোলে তৃণমূলের দাঁড়ানোর কোন প্রার্থীও পাওয়া যাবে না। টাকা দিয়ে পার্থী ভাড়া করতে হবে।” এছাড়াও তিনি বিদ্রুপ করে বলেছেন, “যে যেমন নেতা তাকে তেমন জেলে পাঠানো হবে। পঞ্চায়েত সমিতির লোক হলে তাকে বারাসাত জেলে রাখা হবে। এমএলএ হলে দমদম সেন্ট্রাল জেল তার ঠিকানা। এমপি বা খাদ্যমন্ত্রী হলে তাকে ভুবনেশ্বরে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেব। দিদি প্রায়ই বলে আমি জেল থেকে ভোট জিতবো। লালুর মত! যাইহোক দিদিকে বলি, আপনাকে আর একা যেতে হবে না। আপনার ভাইদের নিয়ে আপনি জেলে যাবেন।”

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর হয়ে প্রচার করতে গিয়েছিলেন। ওই অঞ্চলে বিপক্ষ তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বলেছেন, “এখানকার খাদ্যমন্ত্রীকে ভুবনেশ্বর জলের ব্যবস্থা করে দেব।” এছাড়াও তিনি বিদ্রুপ করে বলেছেন, “দিদিমণি কোথাও গেলে কালো গাড়ির লাইন লেগে যায়। ক্ষমতায় এলে প্রথমে চুরি করা টাকায় কেনা ওই গাড়িগুলিকে নিলাম করে দেব। সব অরাজকতার তদন্ত করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026