দেশ

করোনার ভয়াবহতা দেখে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আশ্বাস দিলেন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। করোনা পরিসংখ্যানের গগনচুম্বী গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। এরই মাঝে চলতি সপ্তাহে গতকাল সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দৈনিক সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামীদিনে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে দেশবাসী। এই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণ ব্যবস্থাপনার কথা জানতে জরুরি বৈঠকে বসলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি বৈঠকে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতিতে আমাদের কাছে একমাত্র উপায় আছে যে আমাদের করোনা পরীক্ষা করতে হবে এবং তাকে ট্র্যাক করতে হবে। তারপর চিকিৎসা করতে হবে। ভারতের সমস্ত রকম পরিকাঠামো কাজে লাগিয়ে করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। প্রত্যেকটি রাজ্যের পর্যাপ্ত হাসপাতাল বেড আছে নাকি তা খতিয়ে দেখতে হবে। করোনা রোগীদের যাতে চিকিৎসায় না কোনো গাফিলতি হয় তার দিকে নজর দিতে হবে। সেই সাথে তিনি প্রত্যেকটি রাজ্যের স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার আদেশ দিয়েছেন।

এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি বলেছিলেন, ভারতের জন্য ফের কঠিন সময়ে ফিরে এসেছে। দ্রুত টিকাকরণের কাজ করা হোক। টিকা নেওয়া হলেও সাবধান হওয়া উচিত। উপসর্গহীন আক্রান্ত সংখ্যা দিনে দিনে বাড়ছে। করোনা মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বেশি বেশি পরীক্ষা করে করোনার সংক্রমণ ঠেকাতে হবে। এছাড়াও তিনি এদিন প্রত্যেকটি রাজ্যের যাতে ঠিকমত অক্সিজেন সরবরাহ হয় সেদিকে নজর রেখেছেন। সব রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026