একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পাঁচ দফা নির্বাচন। আর বাকি রয়েছে তিন দফা নির্বাচন। এছাড়াও অন্যদিকে নির্বাচনকালে করোনার প্রকোপ অতিষ্ঠ করে তুলেছে রাজ্যবাসীকে। করোনার কারণে কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বঙ্গ সফর বাতিল করে দিয়েছেন। এবার সেই ইস্যু নিয়ে গলায় সুর তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ একসূত্রে তৃণমূল ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে একসাথে কটাক্ষ করে বলেছেন, “সমঝোতা করে নিয়েছে ওরা। তাই রাজ্যে প্রচার করতে আসছে না কোনো বড় কংগ্রেস নেতা। রাহুল গান্ধী নিজেও তার প্রচার বাতিল করেছেন। অধীরবাবু নিজেও প্রচার করছেন না।” আসলে উত্তর দিনাজপুরে বেশ কয়েকটি জনসভা করার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তিনি সম্প্রতি করণা সংক্রমণের কারণে তার সমস্ত জনসভা বাতিল করেছেন।
এছাড়াও কিছুদিন আগে কংগ্রেসের তৃণমূল পক্ষপাতিত্ব করার জল্পনা উস্কে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন, “রাজনীতি সম্পূর্ণ সম্ভাবনার খেলা। ভোটের ফল অনুযায়ী কংগ্রেস তৃণমূলকে সমর্থন করতে পারে।” এছাড়াও তিনি সিপিএমকে কটাক্ষ করে বলেছেন, “ওরা বলছে বড় সভা করবে না। ছোট সভা করতে পারে না আবার তাদের বড় সভা!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…