রাজ্য

আমরা ক্ষমতায় আসলে মমতা-মোদীকেও সরকারি চাকরি দেবো, নির্বাচনী জনসভায় আশ্বাস দীপ্সিতার

এবারে একযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন এবারের বামপন্থীদের অন্যতম মুখ দীপ্সিতা ধর। তিনি এবারে বালি আসনে সিপিএমের প্রার্থী হয়ে সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি জনসভায় গিয়ে দীপ্সিতা বললেন, যদি মমতা এবং মোদির আসল সার্টিফিকেট দেখাতে পারে তাহলে তাদেরকেও সরকারি চাকরি দেবো।

দুর্গাপুরের সুকান্ত পল্লী এলাকায় সিপিআইএমের দীপ্সিতা ধরের জনসভায় একাধারে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করলেন তিনি। তিনি হুংকার দিলেন, এবারে কোন নেতার মদতে চাকরি হবে না। যদি সার্টিফিকেট দেখানো যায় তবেই চাকরি পাওয়া যাবে। এছাড়াও কোন স্বজনপোষণ হবে না বলেও তিনি দাবি করলেন। দীপসিতা বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি বাঘিনী। অন্যদিকে বিজেপির নতুন আমদানি মিঠুনদা বলছেন উনি জাত গোখরো, এক ছোবলেই ছবি। কিন্তু ওনারা কেউ চাকরির কথা বলছেন না। সংযুক্ত মোর্চার প্রার্থীরা বলছে চাকরি দেবে। এসএসসি পরীক্ষা হবে, পিএসসি পরীক্ষা হবে। চাকরি পাওয়ার জন্য আপনাকে তৃণমূলের নেতাদের কাছে যেতে হবে না, আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। সমস্ত শুন্য পদে নিয়োগ হবে।”

এরপর মমতা এবং মিঠুনকে সরাসরি আক্রমণ করে বললেন, “যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা সমস্ত সাপকে সংরক্ষণ করে রাখবো, আমরা সমস্ত বাঘিনীকে সুন্দরবনে পাঠিয়ে দেবো। আমরা ছোবল মারব না, তাই পাটকেল খেতে হবে না। তবে জেনে রাখুন, আপনি যতগুলো ছোবল মারবেন, ঠিক ততগুলো পাটকেল আপনি খাবেন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026