আবারো অসুস্থ কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। এবারে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা গিয়েছে এবং সেই নিয়ে তিনি বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানকার উডবার্ন বিভাগে চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন।
মাস কয়েক আগে একটা দীর্ঘ বিরতি কাটিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মদন। তারপর থেকে কামারহাটি প্রার্থীপদ দেওয়া হয়। সারদার সংক্রান্ত বিভিন্ন নথিসহ সল্টলেকের সিজিও কম্প্লেক্সে বেশ কয়েকবার হাজিরা দিতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, মদন মিত্রের পাশাপাশি তাঁর পুত্র স্বরূপ মিত্র আইকোর মামলায় হাজিরা দেওয়ার ডাক পেয়েছেন।
পঞ্চম দফার ভোট চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেই সময় তার শ্বাসকষ্ট অনুভব হলে তাকে রথতলায় দলের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দিয়ে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেদিনকার পর আবার আজকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন মদন মিত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…