রাজ্য

দেখি তো স্যার আপনি কেমন রগড়ানি দেন, জামুড়িয়ার সভা থেকে দিলীপকে কটাক্ষ সায়ন্তিকার

দিলীপ ঘোষের রগড়ানি ইস্যু নিয়ে বারবার সুর চড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা বারবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে কটাক্ষ করে চলেছেন। তারা বলছেন, তৃণমূলকে সমর্থন করার জন্য শিল্পীদের কার্যত রগড়ে দেবেন দিলীপ ঘোষ! এটা কখনোই কাম্য নয়। জামুরিয়া থেকে এই ইস্যুতে এবারে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

জামুরিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা এবং সোহম। কেন্দা পুলিশ ফাঁড়ি ফুটবল ময়দানে নির্বাচনী সভা করলেন তারা। এই সভা থেকে দুজনে দিলীপ ঘোষকে নিশানা করেছেন। সায়ন্তিকা এবারে দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করেছেন। সায়ন্তিকা বলেছেন, “হ্যাঁ আমি তারকা। আমি শিল্পী। দিলীপ ঘোষ বলছেন উনি নাকি শিল্পীদের রগড়ে দেবেন। শিল্পীরা নাচ-গান করছে সেটাই ঠিক আছে। রাজনীতি আমরা করব। রাজনীতি করতে আসলে রগড়ে দেবো। তা স্যার কেমন রগড়াবেন জানতে চাই।”

বিজেপি তারকা প্রার্থীদের কটাক্ষ করে সায়ন্তিকা বললেন, “আপনাদের দলে যারা শিল্পীরা রয়েছেন, যারা তারকা প্রার্থী রয়েছেন তাদের বরঞ্চ ফোন করে জেনে নেব আপনি কেমন রগড়ানি দিয়েছেন তাদের। আপনি রগড়ানি দেবেন, আর আমরা খাব! বহিরাগত দল এত কিছু করবে?” তারপরই সায়ন্তিকাকে দেখা গেল নিজের ট্রেডমার্ক স্টাইলে ফিল্মি ডায়লগের মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026