রাজ্য

কাটমানি এবং অনুন্নয়নকে নিয়ে শাসক শিবিরকে তোপ দিলীপ ঘোষের

কাটমানি ও অনুন্নয়ন নিয়ে আবার একবার শাসক শিবিরকে বিঁধলেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে পুরুলিয়া শহরে চা চক্রে অংশগ্রহণ করলে দিলীপবাবু(Dilip Ghosh) রাজ্য সরকার এবং শাসকদলকে তোপ দাগলেন তিনি। সাথে সাংবাদিককে চড় মারায় বিদ্রূপ করলেন শাসক শিবিরের বিধায়ক অনন্ত দেব অধিকারীকেও।

এইদিন সকালে পুরুলিয়া শহরে প্রাতঃভ্রমণ সেরে দিলীপ বাবু চা চক্রে অংশ নেন। সেখানে একের পর এক ইস্যুতে শাসক শিবিরকে বিঁধলেন তিনি। কাটমানি ইস্যুতে রাজ্যের শাসকদলের নেতাদের সমালোচনা করে দিলীপ বাবু বলেন,”ওদের সাধারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে। সামনে পেলেই ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবে। ভোটের আগে ওদের আর কাটআউট ছাপাতে হবেনা। মানুষই ওদের টাঙিয়ে রাখবে।”

জঙ্গলমহলের অনুন্নয়নের জন্য শাসক শিবিরকে দায়ী করে এই দিন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,”কেন্দ্রীয় সরকার জঙ্গলমহলের জন্য রাজ্য সরকারকে টাকা দেয়। সেই সমস্ত টাকা যায় কোথায়?” ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীর সাংবাদিককে চড় মারার ঘটনা নিয়ে এইদিন দিলীপ বাবু বললেন,”এমন ঘটনা ভাবাও যায়না। হারের ভয়ে বেচারার ব্রেক ফেল হয়ে গিয়েছে।”

লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ারও সমালোচনা করেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, “সাধারণ মানুষের সঙ্গে ওর দূরত্ব বেড়েছে তা বুঝতে পেরেছেন। তাই মানুষের ভিড়ে মেশার চেষ্টা করছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026