পলিটিক্স

দিলীপকে তড়িঘড়ি দিল্লিতে তলব, রদবদল হবে বিজেপি নেতৃত্বের?

রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকেই বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সমস্যা। একাধিকবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবারে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্ভবত আজকে রাতে অথবা কালকে একদম সকাল-সকাল নাগাদ তিনি দিল্লি উড়ে যাবেন। আগামীকাল জেপি নড্ডা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা আছে দিলীপ ঘোষের। সূত্রের খবর, বিশেষ করে জেপি নাড্ডা দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করেছেন।

তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় কেন দিলীপ ঘোষকে দিল্লিতে ডাকা হয়েছে, ব্যাপারটি। তবে রাজনৈতিক মহলের বিশ্লেষণ এর মতে, মূলত তিনটি কারণ রয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ডাকার। প্রথমটি হলো একুশে নির্বাচনের পর থেকে রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে দলের প্রতি আস্থা হারিয়ে অনেকে তৃণমূলে গেছেন। তাদেরকে কিভাবে বিজেপির আবার ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আলোচনা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

দ্বিতীয়তঃ, রাজ্যে নির্বাচনে প্রত্যাশিত ফলাফল হয়নি এবং কেন হয়নি তার প্রাথমিক তদন্ত শেষ করেছেন অমিত শাহ এবং তার টিম। সেখান থেকে উঠে এসেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সেই সমস্ত বিষয় নিয়ে একবার দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে চান দিল্লির কেন্দ্রীয় নেতারা। তার পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে বেশকিছু রদবদল করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয় দেবশ্রী চৌধুরী এর মত মন্ত্রীদের ইস্তফা দিতে বলা হয়েছিল, তাই মনে করা হচ্ছে বিজেপি নেতৃত্ব তাদেরকে একটা কোনো না কোনো বড় পদে নিয়োগ করবে।

তৃতীয়তঃ, সৌমিত্র খাঁ বাবুল সুপ্রিয় এবং তথাগত রায় এই সমস্ত নেতা মাঝেমধ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ঠিক সমস্যাটা কি এবং তাদের ক্ষোভ প্রশমিত করতে দলের কোন কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই নিয়ে হয়তো কথা বলতে পারেন জেপি নাড্ডা। সম্ভাবনা আছে, দিলীপ ঘোষের কাছ থেকে এই প্রশ্নের জবাব চাইবেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026