বিনোদন

টিকালো নাক আর কাঁচা পাকা চুল, ইন্দিরা সাজে ন্যায়ের পথে শ্রীলেখা মিত্র

‘চমক’ এই শব্দটা এখন ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছে টলিউডের এই খ্যাতানামা অভিনেত্রীর সাথে। নিত্যদিনই কোনো না কোনো চমক দিচ্ছেন এই অভিনেত্রী। হ্যাঁ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কথাই বলছি। কখনো সাদা কালোর রাংতায় মোড়া বোল্ড ফটোশুটে চমক দিচ্ছেন তো কখনও রাজনীতিতে বিরোধী পক্ষকে কোনো কিছুর তোয়াক্কা না করে কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন। তবে এবার এসব নয়, বরং নতুন এক ছবির লুক শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা। আর এই ছবি দিয়ে শনিবার সকালটা এক্কেবারে সবাইকে যেন চমকে দিলেন।

নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নতুন ছবি শেয়ার করলেন। আর তাতেই দেখা যাচ্ছে, সাদা সরু নীল পাড় শাড়ি আর কাঁচা-পাকা বক কাট চুল, টিকালো নাক, চোখে চশমা আর বাঁ হাতে ঘড়ি। ইন্দিরা গান্ধী আর বাংলার মুখ্যমন্ত্রীর দুই সভানেত্রীর আদলে এই চেহারা। তবে অভিনেত্রীর এই বিশেষ মেক অভারের রহস্য কি? নিজেই এই রহস্যের উন্মোচন করলেন সাহসী শ্রীলেখা মিত্র। তাঁর আসন্ন হিন্দি ছবি ‘ন্যায় জাজমেন্ট ডে’ র একটি প্রতিকী রুপ নিজের অনুগামীদের সাথে শেয়ার করলেন। আর বিশেষ ছবিতে অভিনেত্রীর এই টিকালো নাক পুরোটাই প্রযুক্তির সহায়তায় করা।

শুধু নিজের নতুন লুক নয় সাথে ছবির ট্রেলার ও শেয়ার করলেন লাস্যময়ী শ্রীলেখা মিত্র। ছবিটি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরী করা হয়েছে। পাশাপাশি পুরোনো কিছু ইতিহাস ও দেখানো হবে এই সিনেমাতে। শ্রীলেখাকে একজন নেত্রী হিসেবে দেখানো হবে। আর সেই ট্রেলারে পরিচালনায় একেবারে অন্য রকম আন্দাজে ধরা দেন শ্রীলেখা মিত্র।এই সিনেমা পরিচালনার দায়িত্বে আছেন সুশান্ত রায়। রাজনীতির গল্প কি করে মানবিক হয়ে উঠবে তাই বলবে এই নতুন ছবি৷ ছবিতে শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানের মতো অভিনেতারা।

ট্রেলারে অভিনেত্রীর লুক আর অভিনেত্রীর অভিনয় দুই বেশ প্রশংসনীয়। এই ছবির শ্যুটিং কলকাতা আর পুরুলিয়া দুই এলাকাতে সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০২১ সালের সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের হয়ে প্রচার করতে শ্রীলেখাকে দেখা গিয়েছে। এমনকি কিছুদিন আগেই রেড ভলান্টিয়ার্সদের টিকাকরণ নিয়েও সরব হয়েছিলেন শ্রীলেখা। পাশাপাশি ভুয়ো ভ্যাক্সিনেশান নিয়ে নিজের মতামত পোষণ করেছেন। রাজনীতির পাশাপাশি এবারে সিনেমাতেও নিজের রাজনীতির চিন্তা ভাবনার ছাপ ফেলতে চলেছেন শ্রীলেখা এখন সেটাই দেখার।

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026