রাজ্য

প্রত্যেক বছর হবে এসএসসিতে শিক্ষক নিয়োগ, ঘোষণা ব্রাত্যর

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে শিক্ষক। তার ফলে কিছুটা হলেও হাফ ছেড়ে বেঁচেছে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়েছে আগামী বুধবারের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এছাড়া নতুন যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে তা আদালতে দ্বারা গৃহীত হয়েছে। এর ফলে সব দিক থেকেই মোটামুটি স্বস্তিতে আছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন।

এবারে তার পরিপ্রেক্ষিতে বেশ বড় একটি ঘোষণা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। তিনি জানিয়ে দিলেন, এবার থেকে প্রত্যেক বছর শিক্ষক নিয়োগের জন্য টেট এবং এসএসসি পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও প্রত্যেক বছর নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। এসএসসি নিয়োগ নিয়ে, শনিবার প্রেস কনফারেন্স করার কথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর।

গতকাল হাইকোর্টে তরফে জানানো হয়েছিল নিয়োগে অত্যন্ত দেরি হয়েছে ফলে চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দিতে হবে রাজ্য সরকারকে। সেই আদেশ রাজ্য সরকার মানতে প্রস্তুত এবং গতকাল হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আজকে কমিশন শিক্ষক নিয়োগের সম্পূর্ণ রূপরেখা দিয়ে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী বলেছেন, মামলা না করে সকলের নিয়োগ নিয়ে ভাবা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে। মামলা যেগুলো চলছে তা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক আঙ্গিনায় পৌঁছে গিয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগের সঙ্গে বহু ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ শুরু করা উচিত।

উল্লেখযোগ্য, দীর্ঘ প্রায় ছয় বছর ধরে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে।। টেট পরীক্ষা হয়েছিল শেষ ২০১৫ সালে ১৬ আগস্ট। তারপর থেকে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হলেও বারবার মামলা করার কারণে সেই সমস্ত ইন্টারভিউ তালিকা এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি পুজোর আগে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ করবেন। কিন্তু সেই প্লান ভেস্তে যায় যখন নতুন লিস্ট বের করার পরেও আবারো মামলা করে দেওয়া হয় হাইকোর্টে। গতকাল কলকাতা হাইকোর্টে ৬ বছরের পুরনো মামলা নিষ্পত্তি করেছে এবং এসএসসি কমিশনকে নির্দেশ দিয়েছে যেন যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026