বিনোদন

ছোট্ট কেশব তিনমাসে পা! কোলে পুঁচকে ছেলেকে নিয়ে বিশেষ বার্তা অভিনেত্রী মধুবনীর

২০১০ সালে শুরু হয়একদল টিনেজদের গল্প। টিনেজদের গল্প আগে শুধুই হিন্দি ধারাবাহিকে দেখানো হত। তবে প্রথম স্টারজলসার  ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিক স্টার জলসায় শুরু করেন। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র ওম তোড়া ওরফে রাজা মধুবনীর প্রথম ধারাবাহিক দিয়ে অভিনক্য জগতে পথ চলা শুরু। স্কুল বন্ধু তারপর কলেজে উঠে প্রথম ভালোবাসার উপলব্ধি এই নিয়ে ধারাবাহিক শুরু হয়। টানা ৪ বছর এই ধারাবাহিক চলে। আর ধারাবাহিকের টিআরপিও ছিল বেশ ভালো। তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও রিলের ওম তোড়া বাস্তবে আর আলাদা হয়নি। এরা সত্যি সত্যি একে অপরকে ভালোবেসে বিয়ে করে একসাথে থাকা শুরু করেন।

বিয়ের ৪ বছর পর একসাথে ঘর করার পর গত বছর এরা দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমবার বাবা মা হন মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে এই সুখবরটি শেয়ার করেন মধুবনী। ৯ মাস অপেক্ষা করার পর এপ্রিলে প্রথম মাতৃত্বের সাধ পেয়েছিলেন অভিনেত্রী মধুবনি।ফুটফুটে পুত্র সন্তামের মা বাবা হন এই সেলেব দম্পতি। এই সুখবর প্রথম রাজা নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের অনুগামীদের সাথে শেয়ার করেন। তিনি লেখেন, এদিন রাজা নিজের ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করেন।

এখন এই একরত্তিকে নিয়ে দিন কাটছে মধুবনীর।মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই ছেলের নামে শ্রী কৃষ্ণের ছোঁয়া রেখেছেন। এই একরত্তিকে আদর করে ডাকেন কেশব। এই কেশবই এখন রাজা আর মধুবনীর গোটা জীবন। তবে রাজার থেকে মধুবনী দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। তাই নিজের অনুরাগীদেরও সাথেও কেশবের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করেন। তবে এখনো ছেলেকে দেখালেও কেশবের মুখ কাউকে দেখাননি। হয়তো বিশেষ কোনো দিনে ছেলেকে সবার সাথে পরিচয় করাবেন।

দেখতে দেখতে এই দুই তারকা পুত্র কেশব ও অনেকটাই বড় হয়ে গিয়েছে। তিন মাসে পা দিল ছোট্ট একরত্তি। তাই এই আনন্দে ছেলের সাথে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কোনো ছবি দেবেন তা কি কখনো হয়। সেই জন্য ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে হাসি মুখে পোজ দিলেন মধুবিনী। নীল জামা আর হাত মুঠো গ্লাভস পড়ে মায়ের কোলে নিশ্চিন্তে শুয়ে আছে। তবে এবারেও ছেলের মুখ প্রকাশ্যে দেখালেননা। ছবির সাথে ক্যপাশানে লিখলেন,’শুভ ৩ মাস আমার ভালোবাসা,আমার বাসুদেব’। এই একই ছবি রাজাও নিজের ইন্সটাগ্রাম পোস্টে শেয়ার করলেন। অনুগামীরা এবারেও অনেক ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই তারকার আদরঘন পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026