রাজ্য

সোমবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো, বাড়ছে মেট্রোর সংখ্যা এবং সময়

আবারো ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কলকাতা মেট্রো। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সোমবার থেকে কলকাতা মেট্রো পরিষেবা আরো ভালো হবে। বেড়ে যাবে মেট্রোর সংখ্যা, তার সাথে সাথে সময়সীমা বাড়তে চলেছে ট্রেনের। তবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না তবে যারা বিশেষ বিশেষ কিছু পরিসেবা সঙ্গে যুক্ত তারা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

জানা যাচ্ছে করোনাভাইরাস এর পরিস্থিতিতে বর্তমানে এখন ৯০ টি মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে। কিন্তু আগামী সোমবার থেকে এই মেট্রো রেলওয়ে সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে ১০৪। অর্থাৎ সর্ব মোট ৫২জোড়া মেট্রো চলবে কলকাতা মেট্রো থেকে। সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৮মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর সাড়ে ১১টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আবারো ৩টে ১৫থেকে শুরু হবে মেট্রো পরিষেবা এবং চলবে সন্ধ্যা ৭ টা ১৫মিনিট পর্যন্ত।

ইতিমধ্যেই করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যজুড়ে একাধিক বিধি-নিষেধ চালু করে দিয়েছে রাজ্য সরকার। গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ। এই পরিস্থিতিতে শুধুমাত্র বাস ভরসা সাধারণ মানুষের। এতদিন পর্যন্ত বাস পরিষেবা খুব একটা ভালো চলছিল না কিন্তু মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যে বাস পরিষেবা আবারো সঠিক হতে শুরু করবে। মেট্রো চলছে কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। যারা বিশেষ কিছু পরিষেবার সঙ্গে যুক্ত যেমন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ব্যাঙ্ক কর্মী, বিদ্যুৎ এবং পানীয় জলের কর্মী, আদালত কর্মী, টেলিকম পরিষেবা, দমকল, সংবাদমাধ্যম, বীমা, বিপর্যয় মোকাবিলা দপ্তর, হোম এবং সংশোধনাগার, এবং স্যানিটাইজেশন কর্মীরা বর্তমানে মেট্রো রেল চলাচল করতে পারছেন।

আপাতত যাতায়াতের জন্য ব্যবহার করতে হচ্ছে স্মার্ট কার্ড। করোনা সংক্রমনের কথা চিন্তা করে এখনই মেট্রো রেলওয়েতে টোকেন চালু করা হয়নি। তার পাশাপাশি সর্বসাধারণের জন্য বর্তমানে মেট্রো রেলওয়ে পরিষেবার সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে কারণ, সেই করোনাভাইরাস পরিস্থিতি। এরকম অবস্থায় জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের জন্য মেট্রো রেলওয়ে এর পরিষেবা এবং টাইমিং বৃদ্ধি করার ফলে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026