রাজ্য

‘তৃণমূলদের অক্সিজেনের অভাব পড়ছে, তার দায় কি বিজেপির?’, কটাক্ষ দিলীপ ঘোষের

চলতি বছরের প্রথমের দিকে ভারতে করোনা দাপট উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দেশ জুড়ে প্রায় প্রতিদিন সাড়ে ৩ লাখ মানুষ করোনা সংক্রামিত হচ্ছে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বেড পাওয়া যাচ্ছে না। গুরুতর অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে অনেক করোনা রোগীর। এই পরিস্থিতিতে তৃণমূল সরকার বারংবার এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী করেছে কেন্দ্রীয় সরকারকে। বারংবার সংক্রমণ নিয়ে মমতা নিশানায় বিদ্ধ হয়েছেন মোদি। এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত অক্সিজেনের অভাব এর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমাদের অক্সিজেনের সরবরাহ কম নেই, তৃণমূলের কম হচ্ছে।”

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় প্রতিদিন প্রাতঃভ্রমণ করতে বিভিন্ন পার্কে যান। আজ অর্থাৎ রবিবার সকালে দিলীপ ঘোষ সুভাষ সরোবরে প্রাতভ্রমণ করতে গিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে। অক্সিজেনের অভাব সম্পর্কে তিনি বলেছেন, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়ছে, তার দায় বিজেপির কি?” এছাড়াও ভ্যাকসিন প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন, “এখন মোদি প্রত্যেকটি রাজ্যকে নিজেদের মতো ভ্যাকসিন কিনে নেওয়ার ছাড়পত্র দিয়েছেন। এতদিন মমতা বিনামূল্যে ভ্যাকসিন কিনে দেওয়ার কথা বলছিল। এবার সুযোগ পেয়েছেন। এবার উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটমুখী বাংলার করোনা পরিস্থিতি ক্রমশ বেহাল হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৮ হাজার ০৬১ জন। করোনায় মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টা সময়ে বাংলা থেকে করোনার শিকার হয়েছেন ৫৯ জন। এই পরিস্থিতিতে বাংলার ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বেগে রয়েছে রাজ্যবাসীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026