বাংলার নির্বাচনে আবারো একটি দুঃসংবাদ নিয়ে এলো মারন ভাইরাস নোভেল করোনা। এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। দিন কয়েক আগে থেকেই অসুস্থ অনুভব করছিলেন তিনি। তারপর করোনা ভাইরাস টেস্ট করানোর পর পজিটিভ আসে রিপোর্ট।
তারপর থেকেই তিনি নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন। শারীরিক পরিস্থিতির সামান্য খারাপ হয়েছিল তাই ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না, আজ আইডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই তৃণমূল প্রার্থী।
তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখের খবর। আমি শোকাহত। খড়দহ বিধানসভার আমাদের প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সকালেই। তিনি তার পুরো জীবন মানুষের জন্য কাজ করতে করতে কাটিয়ে দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন কাজল। তার এবং তার পরিবারের সকলকে আমার সমবেদনা জানাই।”
কাজল বাবুর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন ব্যারাকপুর বিধানসভার তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি লিখেছেন, “১০৯ খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিনহা সকালেই কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখের সংবাদ। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…