দেশ

‘কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্যের পরীক্ষা নিচ্ছে’, রবি সকালে ‘মন কি বাত’ নমো-র

করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেনের দাপটে দিশেহারা হয়ে পড়েছে ভারতবাসী। এপ্রিল মাসের শুরু থেকেই দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে এই সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের। অতিরিক্ত করোনা আক্রান্ত হওয়ায় ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা। করোনা আক্রান্ত রোগীরা পাচ্ছে না হাসপাতালের বেড। হাসপাতালের বাইরে লম্বা লাইন রোগীদের। করোনা রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ২-৩ দিন। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব দেখা গেছে। এই পরিস্থিতিতে ভবিষ্যত নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী।

করোনার এমন ভয়ঙ্কর পরিস্থিতিরমাঝে আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার “মন কি বাত” অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি সবাইকে একযোগে লড়াই করার উপদেশ দিয়ে বলেছেন, “করোনার প্রথম ঢেউ যখন আসবে পড়েছিল সফলভাবে আমরা তা সামলে উঠতে পেরেছিলাম। কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার পরীক্ষা নিচ্ছে। প্রিয়জনদের অনেকে অকালে হারিয়েছেন। পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমি সব ক্ষেত্রে মানুষের সাথে কথা বলেছি। কেন্দ্র-রাজ্য একসাথে মিলে এই লড়াই লড়বো। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদন সংস্থা আধিকারিকদের সাথে আমার কথা হয়েছে।”

এছাড়াও তিনি বলেছেন যে প্রত্যেকটি রাজ্যকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। ইতিমধ্যেই অনেক রাজ্যে বিনামূল্যে প্রতিষেধক পাঠানো হয়ে গেছে। সেই সাথে তিনি কোভিড যোদ্ধাদের প্রশংসা করে বলেছেন, “স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সরা এই করোনার বিরুদ্ধে তাদের নিজেদের জীবনের বাজি রেখে লড়াই করছে। গত এক বছরে তাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীদের সাহায্য করার চেষ্টা করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026