অভিনেত্রী মধুমিতা সরকার (madhumita sarkar) ইন্সটাগ্রামে সবসময় হট ছবি শেয়ার করেন। ছবিগুলিতে মধুমিতাকে কখনও দেখা যায় হট প্যান্ট পরে, কখনও বা গাউন পরে। কিন্তু এবার মধুমিতা হয়ে উঠলেন সাহসী। সম্প্রতি মধুমিতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে মধুমিতার পরনে রয়েছে নীল রঙের ডিপ নেক নি লেংথ ড্রেস। তার সঙ্গে মধুমিতা হালকা মেকআপ করে চুলটা খোলা রেখেছেন।
মধুমিতার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে মধুমিতার পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা চোলি, কপালে টিপ ও নাকে নথ। প্রসঙ্গত, 24 শে এপ্রিল মধুমিতা এই ছবিটি শেয়ার করলেও প্রকৃতপক্ষে ছবিটি তোলা হয়েছিল গত বছর দীপাবলীর সময়। লাল রঙের লেহেঙ্গা চোলিটি ফ্যাশন ডিজাইনার তমশ্রী রায় (Tamashree roy)-এর কালেকশন। এই লেহেঙ্গা চোলিতে ভারী কাজ না থাকলেও এর মূল বৈশিষ্ট্য হল নেটের ওড়না। মধুমিতার ছবিটি তুলেছেন কৌস্তুভ সইকিয়া (kaustav saikia)।
গত বছর 25 শে ডিসেম্বর রিলিজ করেছে মৈনাক ভৌমিক(mainak bhaumik)পরিচালিত ফিল্ম ‘চিনি’। ফিল্মে ‘চিনি’র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং তাঁর মা মিষ্টির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ( Aparajita Adhya)। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ফিল্মটা টেকওভার করে নিয়েছেন অপরাজিতা। অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। মধুমিতার অভিনয় মনে একেবারেই দাগ কাটেনি। এই ফিল্মে চিনির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (sourav das)। সৌরভ নিজের মতো করে অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে ফিল্মের চিত্রনাট্য বড্ড গতানুগতিক। এই কারণে ফিল্মটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।
অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)র বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।
‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তী(sourav Chakraborty)র। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এই মুহূর্তে মধুমিতা ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের সাথে সম্পর্কে রয়েছেন। তাহলে কি এবার সবার সামনে এই সম্পর্ককে প্রকাশ করতে চলেছেন মধুমিতা? কারণ সম্প্রতি তিনি একটি ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন যেখানে তিনি ‘আই লাভ ইউ’ বলছেন। রিলটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরাও জানতে চেয়েছেন মধুমিতা কার উদ্দেশ্যে ভালোবাসার বার্তা দিয়েছেন! যদিও মধুমিতা রিলটি মজার ছলে বানিয়েছেন, তা হলেও মধুমিতার লুকানো সম্পর্ককে সবার সামনে আনার ইঙ্গিতবাহী ভিডিও হতে পারে এটি। ভিডিওতে মধুমিতার চেহারার ঝলক দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে, তাঁর জীবনে ‘বসন্ত এসে গেছে’।
মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন পরমব্রত (parambrata chatterjee)। গান ও মিউজিকের প্রতি প্যাশনের কাহিনী নিয়ে তৈরী হয়েছে ‘ট্যাংরা ব্লুজ’। এর মধ্যেই ছিল ‘ট্যাংরা ব্লুজ’-এর প্রিমিয়ার নাইট। ফিল্মের প্রিমিয়ারে মধুমিতা ক্যামেরাবন্দী হয়েছিলেন বেদান্ত জৈন (vedant jain)-এর ডিজাইন করা কালো সিকুইনড ব্লেজার ও ট্রাউজার এবং কালো রঙের ব্রালেটের কম্বিনেশনে। অ্যাকসেসরিজ হিসাবে হাতে ছিল শুধু একটি ঘড়ি। মধুমিতা ছবিগুলি শেয়ার করে লিখেছেন, শো অবশেষে শুরু হল। তবে নেটিজেনদের একাংশ জিজ্ঞাসা করেছেন, ‘ট্যাংরা ব্লুজ’-এর প্রোমোশন কেন এত লো-প্রোফাইল! মধুমিতা এই প্রশ্নের কোনো উত্তর দেননি।
‘ট্যাংরা ব্লুজ’-এর মুক্তির দিন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মধুমিতা লাল রঙের স্বচ্ছ শিফন শাড়িতে নিজের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। লাল রঙের শিফন শাড়ির সঙ্গে গোল্ডেন রঙের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন মধুমিতা। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুমিতা লিখেছেন, এই ছবিটি তাঁর ‘হেটার’-দের উদ্দেশ্যে তিনি শেয়ার করেছেন। তাঁর মতে, এই ছবি তাঁদের জন্য যাঁরা ভাবেন, পয়লা বৈশাখে শাড়ি পরা ছবি পোস্ট না করলে বাঙালি হওয়া যায় না।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…